2 years ago
139 Views

Scammer e-commerce “bornilshop”

E-Commerce Scam

(আমার সাথে যা ঘটেছে তা আমি বিস্তারিত বর্ণনা করলাম বাকিটা আপনারা বুঝে নিবেন)

 

আমার বাজেট কম থাকায় সাধ্যের মধ্যে একটি 4জি সাপোর্টেড মোবাইল ফোন খুজছিলাম। অনেক খোঁজাখুঁজির পর দুটি ফোন পেয়েও গেলাম। #১ Itel Neo R60+ 4G #২ Ikall K333 4G ; প্রথমটার দাম বাংলাদেশ মার্কেটে ২৫শো টাকার আশেপাশে এবং দ্বিতীয়টির দাম বাংলাদেশে কত খুঁজে পাইনি তবে ইন্ডিয়ায় ২৮শো থেকে ৩ হাজার ৩২শো রুপি এর আশেপাশে। তারপর খুঁজতে লাগলাম বাংলাদেশে সবচেয়ে কম দামে কোথাও পাওয়া যায় কিনা। অতঃপর google এ সার্চ করার পর পেয়ে গেলাম Bornilshop নামক এক ই-কমার্স ওয়েবসাইট! এখন আসি তারা আমার সাথে কিভাবে প্রতারণা করলো। 

 

তাদের ওয়েবসাইটে আইটেল মোবাইলটির দাম দেয়া ছিল ১৯৯০ টাকা এবং আইকাল মোবাইলটির দাম দেয়া ছিল ২১৪৯ টাকা। দাম দেখে আমি তো অবাক! প্রথমে যদিও সন্দেহ হচ্ছিল কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখলাম তাদের ওয়েবসাইটটি বেশ প্রফেশনাল। পূর্বে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা থাকায় নির্দ্বিধায় অর্ডার করে দিলাম। কারণ আমি যেসব বিষয় লক্ষ্য করে অর্ডার করি তার সবগুলোই তাদের ওয়েবসাইটে বিদ্যমান ছিল অর্থাৎ প্রতারণার কোন সম্ভাবনা দেখছিলাম না। কিন্তু দাম নিয়ে একটা খটকা থেকেই যায়, পরে ভাবলাম হয়তো তারা অনেক বড় কোনো শপ কোম্পানির সাথে ভালো খাতির থাকায় তারা কম দামে নিতে পেরেছে তাই গ্রাহকদেরও কম দামে দিচ্ছে এটা ভেবেই অর্ডার করে দিলাম, যদিও এটা আমার ভাবনা না আমি প্রমাণ ছাড়া কোন কিছু ভাবি না! তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এর রিভিউ সেকশনে এবং কমেন্ট সেকশনে অনেকে তাদের প্রশ্ন করছিল এত কমে কিভাবে দিচ্ছেন তারা উত্তরে বলেছেন আমরা কমে কিনতে পেরেছি তাই আপনাদেরও কমে দিতে পারছি। আমি কথাটা এক লাইনে সিম্পলভাবে বললাম কিন্তু তারা প্রশ্ন/উত্তরে এমনভাবে বুঝিয়েছে যে বিশ্বাস করতে বাধ্য! এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এখন আসি তারপর কি ঘটলো? 

 

অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে তাদের হট লাইন নাম্বার 01999269660 থেকে কল আসলো। তারা কাস্টমার কেয়ারের মতো স্যার ডেকে এমন সুন্দর ভাবে কথা শুরু করল মনে হচ্ছিল তারা আল্ট্রা প্রফেশনাল। কথা বলে তেমন সন্দেহ জনক কিছু পেলাম না, তারা অর্ডার কনফার্ম করার জন্য ২০০ টাকা বুকিং মানি চাইল। আমিও বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম কেননা এর পূর্বে অন্যান্য অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ২০০০ টাকাও বুকিং মানি দিয়েছি কোন সমস্যা হয়না জানি। এরপর কি হলো? 

 

আমি পাশের এক দোকান থেকে তাদের বিকাশে টাকা না পাঠিয়ে আমার নিজের বিকাশে টাকা ভরলাম কেননা আমার বিকাশ থেকে তাদেরকে টাকা পাঠালে একটা প্রমাণ থাকবে যে আমি তাদের টাকা দিয়েছি এ বিষয়ে সমস্যা হবে না এটা ভেবে। অতঃপর যখন আমার বিকাশ থেকে তাদেরকে সেন্ড মানি করতে গেলাম দেখলাম যে টাকা যাচ্ছে না! তারপর আবার তাদের হটলাইন নাম্বারে কল করলাম, কল করার সাথে সাথে রিসিভ করল, তারা জানালো তাদের বিকাশ সার্ভারের কাজ চলছে রকেট এবং নগদ চালু আছে তাই রকেট অথবা নগদে টাকা পাঠাতে, আমি জানালাম আমার তো রকেট অথবা নগদ নেই তাই বিকাশ হলে সুবিধা হত, তারা কিছুক্ষণ ভেবে জানালো তাহলে আমাদের নাম্বারে রিচার্জ করে দেন! রিচার্জ কথাটা শুনে একটু খটকা লাগলো প্রোফেশনালরা তো কখনো রিচার্জ করতে বলবে না, রিচার্জ করে দিতে বলা তো চোরের কাজ! পরক্ষণেই মাথা থেকে এসব কু-চিন্তা বাদ দিয়ে ভাবলাম তারা হয়তো অনেক কোঅপারেটিভ তাই আমার যাতে সুবিধা হয় সেজন্য মনে হয় রিচার্জ করে দেবার কথা বলল। আমিও বিষয়টা পজিটিভলি নিয়ে সাথে সাথে কলে লাইনে থাকা অবস্থায় রিচার্জ করে দিলাম, তারা জানালো অর্ডার কনফার্ম করা হয়েছে। আমিও ওয়েবসাইটে অর্ডার নাম্বার এবং জিমেইল দিয়ে সার্চ করে দেখলাম হ্যাঁ আমার অর্ডার কনফার্ম হয়েছে। একটা স্বস্তির নিশ্বাস ফেলে ধন্যবাদ দিয়ে ফোন কেটে দিলাম। তারা জানিয়েছিল দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে বাকি টাকা পরিশোধ করতে পারব। ডেলিভারি চার্জ আবার ফ্রী! আহ্ কি মানবতা। 

 

তারপর আর কি দুই দিন যায়, তিন দিন যায়, পাঁচ দিন যায়, ছয় দিন যায়, ডেলিভারি ম্যানও আসেনা প্রোডাক্টও আসে না তাদের হট লাইন নাম্বারে কল করলে কল যায় কিন্তু কল রিসিভ করেনা আহ কি মানবতা! তারপরে একটু চালাকি করলাম অন্য নাম্বার দিয়ে আরেকটা অর্ডার করলাম দেখি অর্ডার করার মুহূর্তের মধ্যে কল চলে আসলো। আসলেই তারা অনেক রেসপন্সিভ, মুরগির আশায় সারাদিন ফোন নিয়ে বসে থাকে। কিন্তু মুরগি ফোন করলে আর ফোন ধরে না! যাইহোক আপনারা তো আর অর্ডার করার আগে আমার লেখাটি খুঁজে পাবেন না! অর্ডার করার পর ২০০ টাকা মারা খেয়ে আমার লেখাটি পড়ে একটু মজা নিয়েন। ধন্যবাদ ;”)

 

আমি তো ভাবছিলাম তাদের ওয়েবসাইটে এত আকর্ষণীয় আকর্ষণীয় অফার তারা যদি সত্যি প্রোডাক্ট দেয় পরবর্তীতে ১৫-২০ হাজার ৪০-৫০ হাজার টাকারও অর্ডার করতাম। যাইহোক মাত্র ২০০ টাকার উপর দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ। এই সামান্য টাকার বিনিময়ে নিজে সচেতন হতে পেরেছি এবং আপনাদেরও সচেতন করছি এটাই অনেক। এখন তাদের ওয়েবসাইটে আর আমার ডিভাইস দিয়ে ঢোকা যাচ্ছে না! অন্য যেকোনো ডিভাইস দিয়ে আবার সুর সুর করে ঢোকে, তাদের আসলেই অনেক মানবতা, তারা একজনকে একবারের বেশি ঠকায় না! বিষয়টা সুন্দর না?

MD: Muntasir Ahmed
Member since: 2 years
User is offline
See all ads
Add to favorites
Add to compare
Report abuse

Copyright © 2024-2026  Report Scam Bangladesh All Rights Reserved