ফেসবুকে ‘আবু সাঈদ টেলিকম’ নামক একটি পেজে ইন্টারনেট ও মিনিট অফারের বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করি।
আমার প্রয়োজন অনুযায়ী একটি প্যাকেজ ক্রয়ের জন্য তাদের দেওয়া রকেট নাম্বারে (01625383711) প্রথম 246 টাকা সেন্ড করি। টাকা পাওয়ার পর তারা আমাকে জানায় যে, রকেট একাউন্টের রেফারেন্সের জায়গায় ‘Combo Pack’ এর আগে পরে ব্রাকেট না দেয়ার কারণে টাকাটি ‘ব্লক’ হয়ে গেছে। এবং ওই টাকাটি আনব্লক করতে এবং প্যাক একটিভ করতে পুনরায় সমপরিমাণ টাকা পাঠাতে বলে। তাই দ্বিতীয়বার উক্ত রকেট নাম্বারে 246 টাকা সেন্ড করি। এবং ব্রাকেট সহ (Combo Pack) রেফারেন্সে লিখে দেই। কিন্তু এবার তারা বলে লাস্ট চার ডিজিট রেফারেন্সে না লিখে দেওয়ার কারনে এই টাকাটিও ব্লক হয়েছে! বর্তমানে তারা মোট ৪৯২ টাকা আনব্লক করার অজুহাতে আমার কাছে পুনরায় সমপরিমাণ আরো ৪৯২ টাকা দাবি করছে এবং আগের টাকা ফেরত দিচ্ছে না।
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved