Hijab Corner নামের একটি পেইজ থেকে হিজাব অর্ডার দিয়েছিলাম। অর্ডার দেয়ার সময় লং হিজাব(৯০” × ৩০”) উল্লেখ করে দিয়েছিলাম। আজকে পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনেই খুলে দেখি শর্ট হিজাব(৮০”) দিয়েছে। এছাড়াও কাপড়ের মান ছিল খুবই নিম্ন মানের।
সাথে সাথেই আমি ডেলিভারি ম্যানের নম্বর থেকে ফোন দিয়ে তাদেরকে জানাই এবং চেঞ্জ করে দিতে বলাতে, প্রচুর অকথ্য ভাষায় গালমন্দ করে আর ফোন নাম্বার ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।
পরবর্তীতে ম্যাসেজেও একই রকম হেনস্থা করে। সব স্ক্রিনশট দেয়া হল।
এই অবস্থায় কোথায় অভিযোগ জানানো যায় সেই বিষয়ে পরামর্শ দিবেন।
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved