এই নাম্বার থেকে আমাকে কল দিয়ে বলে যে সে কুষ্টিয়া থাকে, আর তার ১৭৩০০ টাকা ভুলে আমার কাছে বিকাশে পাঠিয়ে দিয়েছে তার অফিস। টাকাটা তাকে ফেরত দেয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। পরে বলে যে দুই মিনিট পর আবার কল দিবে ততক্ষণে আমাকে আমার ব্যালেন্স চেক করতে বলে। আমার ব্যালেন্সে কোন পরিবর্তন আসেনি যা টাকা আগে ছিল তাই ছিল। কিন্তু একটা নাম্বার থেকে মেসেজ আসে ট্রানজেকশনের যেটা ফেক। পরে আবার আমাকে কল ব্যাক করলে আমি ওনাকে রিকোয়েস্ট করি যে , আমি ওনাকে টাকা পাঠিয়ে দিব যদি ১৭৩০০ টাকার সাথের এক্সট্রা ফি টুকু আমাকে সে পাঠিয়ে দেয়। এটা শুনেই ফোন কেটে দেয়।
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved