এই আপু একটা গ্রুপ-এ পোস্ট দেয় যে সে ৩০ জন মেয়ে নিবে কাজ করার জন্য। তারপর জানতে চাই কি কাজ। তখন সে বলল একটা গ্রুপ-এ প্রোডাক্ট এর ছবি ও দাম দেওয়া হবে সেখান থেকে ছবি কালেক্ট করে আমার কাস্টমার জোগাড় করে অর্ডার নিতে হবে বিভিন্ন গ্রুপ এর মাধ্যমে।আর আমাকে তাদের গ্রুপ এ জয়েন হওয়ার জন্য ২১০ টাকা দিতে হবে।
আমি বিশ্বাস করে টাকা দিয়ে জয়েন হই। তারপর একটা কাস্টমার পাই, কাস্টমার বেগুনি রঙের একটা জামা অর্ডার করে কিন্তু তারা গোলাপি রঙের জামা দিয়ে দেয়, তখন কাস্টমার জামা রিটার্ন করে দেয়। তখন তারা বলে এটাই বেগুনির একটা কালার । আবার বলে কাস্টমার রং এডিট করে ছবি দিয়েছে।
নিলে ওটাই নিতে হবে আর তারা কাস্টমারের ১৫০ টাকা ডেলিভারি চার্জ ও ফেরত দিবেনা। কিন্তু কাস্টমার আমার সাথে ঝামেলা করে তখন আমি এডমিন আপুকে বলি আমার প্রথম কাস্টমারের সাথেই এমন হলো আর আমি ১ টাকাও ইনকাম করতে পারলাম না আমি কাজ করবো না। আপনি আমার এড ফি-এর অর্ধেক টাকা ফেরত দেন।
তখন সে সাথে সাথে আমাকে গ্রুপ থেকে বের করে দেয় এবং অনেক কথা শুনায়ে ব্লক করে দেয়।
এভাবেই কাস্টমার আর আমি ২ জনই প্রতারিত হই।
সবাই এরকম কাজ থেকে সাবধান থাকবেন আপু/ভাইয়ারা।
Copyright © 2024-2026 Report Scam Bangladesh All Rights Reserved